শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান;

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন

একযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ২৬শে জুলাই(শনিবার) সকাল ৯ঃ৩০ ঘটিকার সময়,কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন,উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাউখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস. এম. আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,কাউখালী ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন প্রমুখ।
বক্তব্যের এক পর্যায়ে কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ বলেন,যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন তার একার পক্ষে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রত্যেকটি ব্যক্তিকে,যে যার অবস্থান থেকে সৎ এবং আদর্শবান হতে হবে। উপজেলা বিএনপি সভাপতি এস.এম. আহসান কবির বলেন আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাউখালীকে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের উপজেলা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। অনুষ্ঠানটির সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুদীপ্ত দেবনাথ গত ২৪’র জুলাইয়ের আন্দোলনে শহীদ এবং আহতদের স্মৃতিচারণ করে, একটি সুখী, সমৃদ্ধ ও বৈশম্যহীন বাংলাদেশ গড়তে, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সেই সাথে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ গাজী আনোয়ার,মোঃ নুরুজ্জামান খোকন, তরিকুল ইসলাম পান্নু,রিয়াদ মাহমুদ সিকদার,মাসুম বিল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাউখালী সমাজ সেবা কার্যালয় থেকে উপকারভোগী বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews