বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যুব সমাজের কোনো বিকল্প নেই- অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ;

  • Update Time : মঙ্গলবার, ১২ অগাস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, যে কোনো দেশের পরিবর্তনের জন্য যুব সমাজের ভূমিকা অনস্বিকার্য। যুব সমাজ এমন একটি শক্তি যারা নদীর স্রোতকে উল্টো দিকে বহমান করার সক্ষমতা রাখে। অংশগ্রহণ মূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতি দেখতে চায়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যুব সমাজের কোনো বিকল্প নেই।
“আন্তর্জাতিক যুব দিবস ২০২৫” উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব বিভাগের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মঙ্গলবার (১২ আগষ্ঠ) বিকালে জেলার পুরাতন ঈদগাঁহ ময়দান থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের জেলা কার্যালয়ে এসে আলোচনা সভা হয়। তিনি আরও বলেন, যুব সমাজের কাছে আমাদের এটাই দাবী, নির্বাচনকে সুষ্ঠ ও সফল করার জন্য ভোট কেন্দ্র পাহাড়া দেয়া, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং যথা যায়গায় ভোট প্রোয়োগ করা যুব সমাজের দায়িাত্ব ও কর্তব্য।
অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ঘোষণা করেছে। নির্বাচনের আগেই এদেশের আপামর জনতা জুলাই ঘোষণা পত্র সংশোধন করে আইনগত মর্যাদা দেওয়ার দাবী জানিয়েছেন।
প্রধান অতিথি আরও বলেন, আগামী নির্বাচন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘ স্বৈরাচারী সরকারের পতনের পর এদেশের মানুষ একটি অংশগ্রহণ মূলক নির্বাচন দেখতে চায় এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবী করেন। আমরা আশা করি তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে এই দাবী আদায় করবে, ইনশাআল্লাহ। সভায় যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সেক্রেটারী শেখ আল আমিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, যুব বিভাগের জেলা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল হাসান প্রমূখ। এতে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews