বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর প্রতিনিধি:

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)” অর্জন করেছেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির তাদের হাতে সম্মানজনক এই ব্যাজ তুলে দেন। জানা গেছে, পিরোজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং পেশাদার দায়িত্ব পালনে তিনি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান এবং ধারাবাহিক অভিযানের ফলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান মাঠপর্যায়ে দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের এই অর্জনে পিরোজপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews