মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন; কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

আত্রাইয়ে অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান: ভ্রাম্যমাণ আদালতে কচ জাল জব্দ ও ধ্বংস;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও দেশীয় মাছের বংশবিস্তারে বাধা সৃষ্টিকারী অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে নদী ও জলাশয়ে ব্যবহৃত দুটি অবৈধ ‘কচ জাল’ জব্দ করা হয়। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। অভিযান শেষে তিনি বলেন, সরকার দেশীয় মাছ ও জলজ প্রাণী রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচ জাল ব্যবহারের ফলে মাছের পোনা, ডিম ও ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কোনোভাবেই নদী, খাল বা বিলে অবৈধ জাল পেতে মাছ শিকারের সুযোগ দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, “কচ জাল একটি ভয়াবহ মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে বিনষ্ট হয়। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন মারাত্মকভাবে কমে যায়।” তিনি জেলেদের অবৈধ জাল ব্যবহার না করার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জব্দকৃত অবৈধ জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews