শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ভান্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক; পিরোজপুরে নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ; নওগাঁর আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে দলিল লেখক সমিতির সংবর্ধনা; কনফার্ম টিকিট আছে,আসন নেই—রেলযাত্রায় ভোগান্তি; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সাথে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম এ মাসুদ হাওলাদারের সৌজন্য সাক্ষাৎ; মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন; পিরোজপুরে অস্থিতিশীল চক্রান্তের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ; কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত;

সন্ধ্যা নদীতে যৌথ অভিযান: ৫০হাজার টাকা মূল্যের বেরজাল ধ্বংস,১০ হাজার রেনু পোনা অবমুক্ত;

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন​
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদী ও তৎসংলগ্ন খালে এক বিশেষ মৎস্য রক্ষা অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
​আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত পিরোজপুর কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের যৌথ উদ্যোগে সন্ধ্যা নদী ও চিরাপাড়া খালে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে চিরাপাড়া খাল থেকে আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ২,০০০ মিটার অবৈধ বেরজাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে লোকসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানকালে উদ্ধার করা আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) টাকা মূল্যের প্রায় ১০,০০০ (দশ হাজার) পিস রেনু পোনা পুনরায় নদী ও খালের পানিতে নিরাপদে অবমুক্ত করা হয়।

​অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,”নদীতে মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বেরজাল ও ক্ষতিকর জালের ব্যবহার প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। অবৈধ জাল দিয়ে ছোট রেনু পোনা ধ্বংস করা দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের নিয়মিত ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

​নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ আরমান হোসেন বলেন, “নৌ পুলিশ নদীর নিরাপত্তা ও মৎস্য সম্পদ সুরক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে। কোনো অসাধু জেলেকে নদী বা খালে ক্ষতিকর ও অবৈধ জাল ব্যবহার করতে দেওয়া হবে না। পিরোজপুরের নদী এলাকাকে অবৈধ জাল মুক্ত রাখতে কাউখালী নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাবে।”
​অভিযানকালে নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল নৌ পুলিশ ও মৎস্য বিভাগের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews