1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে; প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন; পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ; নওগাঁর রাণীনগরে জমে ওঠেছে পশুর হাট গুলো ;

আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন ক্যাম্প অনুষ্ঠিত;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাহাগোলা রেলওয়ে স্টেশনে রক্ত গ্রহণ, গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন করে সনদ প্রদানের মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর অর্গানাইজেশন ওয়েবসাইট ভিত্তিক ডাটাবেজ তৈরী করেছেন। এ ডাটাবেজের মাধ্যমে সহজেই রেজিস্টেশন করা ও ব্লাড ডোনার খোজা যায়। ছোট্ট উদ্যোগ হলেও এটির ইমপ্যাক্ট অনেক বেশি। ভালো কাজ কাউকে না কাউকে শুরু করতে হয়। রাণীনগর অর্গানাইজেশন শুরু করেছেন আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে হবে। যিনারা নিজের সময় ও অর্থ ব্যায় করে মানুষের কল্যানে কাজ করেন তিনারা আলোর বর্তিকা হয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন উল্লেখ করে সংগঠন ও সংগঠনের সদস্যদের সার্বিক কল্যান কামনা করেন। একইসাথে আত্রাই উপজেলায় এ সংগঠনের বিস্তার ঘটানোর লক্ষে আত্রাই বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত কর্মসূচিতে আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন,রাণীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম,সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
রাণীনগর অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন জানান, মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান বছরের ২৫ জুলাই রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্লাটফর্ম এর যাত্রা শুরু হয়। এ মানবিক প্লাটফর্মে খুব সহজেই রক্তদাতাকে খুঁজে পাওয়া যায় এবং ইচ্ছুক সবাই স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে নিবন্ধন করতে পারেন। তিনি আরও জানান, আমাদের এই প্রচেষ্টা কেবল একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ নয়, এটি মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যাবার এক মানবিক অঙ্গীকার। তিনি আরও জানান,বর্তমানে ওয়েবসাইটে রেজিস্টেশন করেছেন ৭’শর অধিক এবং রক্তদান পূর্বক গ্রুপ নির্নয় করেছেন ২’শর অধিক মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews