মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন;

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

মুন্সী ফরহাদ হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি:

“ধর্ষণমুক্ত সমাজ চাই, নিরাপদ বাংলাদেশ চাই”— এমন নানা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ার পাড় স্ট্যান্ড এলাকা। ধর্ষণ, নারী নির্যাতন ও সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সামাজিক সংগঠন “দীপ্ত তারুণ্য”।
শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তরুণ-যুবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীদের হাতে ছিল “ধর্ষকের বিচার চাই”, “নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে”, “নীরবতা নয়, প্রতিরোধ গড়ে তুলুন”সহ বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “একটি সভ্য সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধ আরও ভয়াবহ রূপ নেবে।”
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না; পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে সচেতন হতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলটি পাথুরিয়ার পাড় স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচি চলাকালীন ডাসার উপজেলার পুলিশ প্রশাসন উপস্থিত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করে।
শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews