সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার ;

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী আতিকুর। তাৎক্ষণিক শিশুটি চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তকারী।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বুধবার (০১ জুলাই) আতিকুরকে আসামি করে ধর্ষণ চেষ্টার মামলা করে। এরপর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews