শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা;

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩০৪ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁর আত্রাই উপজেলা দীর্ঘদিন ইউএনও শূন্য থাকার পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন শেখ মো. আলাউল ইসলাম। যোগদানের পর থেকেই প্রশাসনে এসেছে গতি ও শৃঙ্খলা। অবকাঠামো উন্নয়ন, উপজেলা পরিষদ মাঠ সংস্কার ও চত্বরে লাইটিং ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে দৃশ্যমান পরিবর্তন এসেছে। জনসেবার মান বৃদ্ধি ও দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরে এসেছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ মাটি পরিবহন বন্ধে ব্যবস্থা গ্রহণ করায় আইনশৃঙ্খলাও উন্নত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ, অসহায়দের আর্থিক সহায়তা প্রদানসহ মানবিক উদ্যোগের কারণে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও সফলভাবে সম্পন্ন করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও শেখ মো. আলাউল ইসলাম দায়িত্বশীল ও আন্তরিক কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে ইউএনও বলেন, সকলের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত ও অনিয়ম দূরীকরণে তিনি কাজ করে যাচ্ছেন, যা তার দায়িত্বের অংশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews