শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

কাউখালীতে বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময়;

  • Update Time : শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত




কাউখালীতে বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময়;

মো: নুরুজ্জামান খোকন​;
কাউখালী(পিরোজপুর)

কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (২২আগস্ট) সকাল ১০টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএমএফ ৩নং সদর কাউখালীর সভাপতি শহিদুল আলম বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।
​আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার সুনিশ্চিত করতে দুটি মূল উদ্দেশ্যের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়—১.স্থানীয় শালিস ব্যবস্থা ও উঠান বৈঠকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করে বিচার প্রাপ্তির পথ সহজ করা।
২.মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এলাকায় কর্মরত সকল এনজিও কর্মী ও নাগরিক সমাজের সম্মিলিতভাবে কাজ করা।
​সভায় আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের নিজ নিজ মূল্যবান মতামত ও পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, কাউখালী ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, শিক্ষক মেহেদী হাসান নয়ন, কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি,আরজেএমএফ-এর অন্যান্য সদস্যবৃন্দ এবং উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews