সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি; পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: মাসুদ হাওলাদারের বিশাল শোভাযাত্রা;

ইতালির ‘৫ লাখ টাকার নোট’ ভাঙাতে পারছেন না—ভুক্তভোগীর অভিযোগ;

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বওড়া গ্রামের বাসিন্দা ওয়ারেছ অভিযোগ করেছেন, তার কাছে থাকা ইতালির ‘৫ লাখ টাকার সমমূল্যের’ একটি নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘ কষ্টের পর লিবিয়া হয়ে ইতালিতে যান এবং সেখানে অবস্থানকালে উক্ত নোটটি সংগ্রহ করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় জড়িয়ে তিনি ইতালিতে কয়েকবার কারাভোগ করেন এবং বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন। দেশে ফেরার পর তিনি নোটটি ভাঙাতে ব্যাংকে গেলে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন।
ওয়ারেছ বলেন, ব্যাংকে গেলে তাকে নাগরিকত্ব ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়, যা তিনি দিতে পারছেন না। ফলে কোনো ব্যাংক তার নোট গ্রহণ করছে না। এ বিষয়ে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেন।
এছাড়া ইতালিতে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা, কারাভোগ ও ব্যক্তিগত জীবনের ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। তিনি অভিযোগ করেন, এসব মামলার অনেকগুলোই মিথ্যা ও বানোয়াট।
পরিশেষে, তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ তারেক রহমান-এর কাছে বিষয়টি সমাধানের জন্য সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, বিদেশি মুদ্রা ভাঙাতে হলে সেটি বৈধ ও প্রচলিত মুদ্রা হতে হয় এবং সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বীকৃত হওয়া আবশ্যক। অন্যথায় সাধারণত ব্যাংকগুলো এ ধরনের নোট গ্রহণ করে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews