শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল;

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা সরকারি কলেজ ,পৌর ও উপজেলা শাখা।
এ সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ চত্বরে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে তারা। পরে কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এসে শেষ হয়ে এক প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’, ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না এই অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এর মধ্যেও আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত পরিতাপজনক।
আমাদের সবার উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের সব পণ্য বয়কট করা। প্রয়োজনে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ ঘোষণারও সময় এসেছে। আমরা শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হব না। ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনে ছাত্রদল শিগগিরই ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমরা সাধারণ ছাত্রছাত্রীসহ সবার কাছে ইসরায়েলের আসল চেহারা তুলে ধরব। বক্তারা আরো বলেন, ফিলিস্তিন মুসলমানদের ওপর ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, এর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরাও রাজপথে নেমেছি। আমরা পারি ইহুদি পণ্যগুলো বর্জন করতে। আজ থেকে এখন থেকে আমরা সবাই এই ইহুদিদের পণ্য বর্জন করব।এসময় মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: নাছির মোছাল্লী, মোংলা পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব মো: সজিব মিয়া শান্ত, রহুল আমিন মুন্না,শাকিল হাওলাদার, মো: বায়েজিদ, মো: মাশরাফি, মো: রাকিবুল,মো: সাব্বির, মো: জিসান, মো: আরাফাত ইসলাম আলভি, মো: তামিম আব্দুল্লাহ স্বপ্ন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews