বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার; বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীক গ্রহণ করলেন নুরুল ইসলাম মনি; ঝালকাঠি ও পিরোজপুরে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু; খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষে মাঝে কম্বল বিতরন; মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক; মোংলায় টাকা ও বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; আত্রাইয়ে গণভোট এবং পোস্টাল ব্যালট বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত; বাংলাবান্ধা স্থলবন্দরে এম সাখাওয়াত হোসেন দেশের পরিবর্তন করতে হলে জনগণকে হ্যা ভোট দিতে হবে; মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন;

ঈশ্বরদীতে পাবনা জেলা ও উপজেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ;

স্টাফ রি‌পোর্টার;

আজ সোমবার (৮ এপ্রিল) পাবনা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন,বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহামেদ।
বক্তব্যে রিজভী আহমেদ অভিযোগ করে বলেন,গণমাধ্যমে এসেছে এদেশের অর্ধেক জেলায় হাসপাতালে আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেনি, এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ওবাদুর রহমান চন্দন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফর তুহিন,পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন সহ অন্যান্যরা। এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জনগণ বাকশাল আন্দোলনে বিজয়ী হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে, স্বৈরাচার আন্দোলনে বিজয়ী হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। এখন ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণ জয়ী হবে তারেক রহমানের নেতৃত্বে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সদস্য মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু সহ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানান।।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার