1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

একই জমি, একই দাগ ও খতিয়ানে দুই শিক্ষা প্রতিষ্ঠান;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার;পিরোজপুর জেলা;

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুবাড়ীয়া গ্রামে একই জমি, একই দাগ ও খতিয়ানে জালিয়াতির মাধ্যমে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত স্থানে প্রথমে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় কচুবাড়ীয়া ওয়াজেদ খলিফা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম ওয়াজেদ আলী খলিফা। অভিযোগ রয়েছে, একই খতিয়ান ও দাগ নম্বরভুক্ত একই ভিটায় পরবর্তীতে আবার প্রতিষ্ঠা করা হয় দক্ষিণ কচুবাড়ীয়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, যেটিও ১৯৮০ সালেই প্রতিষ্ঠিত বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে।
সরকারি নীতিমালা অনুযায়ী, একটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন কিলোমিটারের মধ্যে একই শ্রেণির আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ নেই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একই জায়গায় একই জমিতে পাশাপাশি স্থাপিত দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানানো রয়েছে, যা স্পষ্টভাবে বিধি লঙ্ঘনের প্রমাণ বহন করে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে এই জালিয়াতি সংঘটিত হয়েছে।
সচেতন মহল মনে করছেন, “কথায় বলে—অতি চালাকের চাল দুলফা বনে পড়ে”, ঠিক তেমনই এই ঘটনায় জালিয়াতির বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews