মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ; মনিয়ারি ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার; নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার; নওগাঁর আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত ; মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ; মাদারীপুর সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন ও খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল; “তেতুলিয়ায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ছড়াল বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক; মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু; বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলা বাজারে দোয়া ও স্মরণ সভা; নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও খামারিদের পুরস্কার প্রদান;

এনসিপির ড. শামীম হামিদীর ‘নাগরিক সংযোগ’ কর্মসূচির উদ্বোধন;

মোঃ আঃ কুদ্দুস খান,
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি;

পিরোজপুর–৩ (মঠবাড়ীয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর মনোনয়ন প্রত্যাশী ড. শামীম হামিদী আজ আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)–এর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির নেতৃবৃন্দসহ যুবশক্তি, শ্রমশক্তি ও ছাত্রশক্তির নেতারা। তারা সমবেত দোয়ায় অংশ নেন এবং ড. হামিদীর আগামী রাজনৈতিক অভিযাত্রায় তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে তিনি মঠবাড়িয়ায় প্রবেশ করেন। সদরে পৌঁছালে সর্বস্তরের জনতা, তরুণ সমাজ এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। এতে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসাহ–উদ্দীপনার পরিবেশ। এখান থেকেই তিনি নাগরিকদের প্রত্যাশা ও সমস্যাগুলো সরাসরি শোনার লক্ষ্যে “নাগরিক সংযোগ” কর্মসূচির প্রথম ধাপ শুরু করেন। এসময় ড. শামীম হামিদী বলেন,
“নতুন বাংলাদেশের রূপকল্প কেবল নীতিগত পরিবর্তন নয়; এটি একটি মানবিক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক উন্নয়নের অঙ্গীকার।”তিনি শিক্ষা, কর্মসংস্থান বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন, কৃষি ও নদীনির্ভর অর্থনীতির পুনর্জাগরণ এবং প্রযুক্তিনির্ভর যুবউদ্যোগকে ভবিষ্যৎ মঠবাড়িয়ার প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি আরও জানান যে, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি তরুণদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে চান—যাতে মঠবাড়িয়ার স্বপ্ন ও জনগণের দাবি জাতীয় সংসদে দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। বিকাল ৪টায় সাফা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে তিনি মঠবাড়ীয়া দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হ্যান্ডবিল বিতরণ করেন। সকল নাগরিকের প্রতি তিনি বলেন,
“মঠবাড়িয়ার প্রত্যেক নাগরিক আমার শক্তি। শাপলা–কলি প্রতীকে আপনাদের সমর্থনই আমাদের উন্নয়নের কক্ষপথ নিশ্চিত করবে।”তিনি শান্তিপূর্ণ, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল নাগরিক রাজনীতির আহ্বান জানান।
এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (NCP) মঠবাড়ীয়া উপজেলা শাখা। নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে “নাগরিক সংযোগ” কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার