রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত


মো: সোহরাওয়ার্দী হোসেন; সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপালপুর ফুটানি মার্কেট সংলগ্ন এলাকার সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন স্থানীয় উদ্যোগী ব্যক্তি জেলহক। নিজের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে তিনি জনগুরুত্বপূর্ণ এই ভাঙা রাস্তাটি সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ফুটানি মার্কেট এলাকার ওই রাস্তাটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো, যার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং স্থানীয় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনাও ঘটত। এলাকার মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে জেলহক নিজ উদ্দ্যোগে এগিয়ে আসেন এবং রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
​রাস্তা মেরামতের পর স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, জেলহকের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে ওই এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটল। সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে এলে দেশের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষের কষ্ট বহুলাংশে কমে যেত বলে মন্তব্য করেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews