সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের; ভাঙ্গুড়া বাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস এক দেশ এক QR’ সেবা উদ্বোধন; বেলকুচিতে উদাসীনতা: ময়লার স্তূপ ও জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে জনগণের টাকায় কেনা ডিভাইডার; ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক পুলিশ হেফাজতে; মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দৌলতপুরের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি;

এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন;

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

​মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

​সিরাজগঞ্জের এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. কোরবান আলী (৫৫) নামের এক ভুক্তভোগী। প্রতিপক্ষের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সোমবার (২৭ জুলাই) নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কোরবান আলী। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
​লিখিত বক্তব্যে কোরবান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৫ জুলাই নিষিদ্ধ ঘোষিত দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসমত উল্লাহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। তার এই ধরনের অবান্তর ও মানহানিকর অভিযোগের কারণে সমাজে তিনি এবং তার পরিবার মারাত্মকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।
​তিনি আরও দাবি করেন, অভিযুক্ত হাসমত উল্লাহ নিজেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকসেবনের সঙ্গে জড়িত। নিজের এহেন অপকর্ম ও দুর্নাম ঢাকতেই তিনি সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক কাহিনী সাজিয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
​পরকীয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে তাকে সরাসরি ‘ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে কোরবান আলী বলেন, “আমার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”
​সংবাদ সম্মেলন থেকে এ ধরনের চক্রান্তকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ভুক্তভোগী কোরবান আলী ও তার পরিবার।
​আব্দুল হালিম বলেন,
“এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নিজের অপরাধ ঢাকতে অন্যের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews