1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক গ্রেফতার; কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, সংবাদ প্রকাশে বাধা ও সাংবাদিককে প্রকাশ্যে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে; প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ, আত্রাইয়ের নারীর মানবেতর জীবন; পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুই হত্যাকাণ্ডে নিহত ২; মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন; কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত; মানবাধিকার সংগঠন : বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব, চ্যালেঞ্জ ও প্রত্যাশা; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: জনসমর্থনে এগিয়ে বেতিল ১নং ওয়ার্ড; ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উত্তাল ডাসার দীপ্ত তারুণ্যের প্রতিবাদ মিছিলে তরুণদের গর্জন; নওগাঁর আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ;

কক্সবাজারের রেজুখাল বিজিবি’র চেকপোস্টে ই’য়া’বা সহ ১ নারী আ’ট’ক;

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ ১ জন নারীকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন। অদ্য ২৭ সেপ্টেম্বর২৫ ইং তারিখে ৩:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্হ রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১ জন আসামি শিল্পী আক্তার (২৮), নামের মাদক পাচারকারীকে আটক করা হয়। তার পিতা-শেখ ইউসুফ, মাতা- জেলেকা খাতুন, গ্রাম- চর-অমরাপুর, হাজীগঞ্জ, পোষ্ট- চর হাজীগঞ্জ-৭৮০০, থানা- চরভদ্রাসন, জেলা-ফরিদপুর। তাকে ২,০০০ পিস বার্মিজ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
এছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে।
আটককৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামীকে প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় মামলা দায়ের করতঃ পুলিশে নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন। লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews