1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

কনকনে ঠান্ডায় আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে পড়ে ছিল বৃদ্ধের লাশ;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার

কনকনে ঠান্ডায় নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(১৩ই জানুয়ারি-২৪)সকাল পৌনে ১০টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সকালে আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পাতলা চাদর মুড়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, শুক্রবারে লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে দিনভর কনকনে ঠান্ডার সঙ্গে বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বাড়ে।রাতে তীব্র শীতের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আব্দুলপুর স্টেশনের দোকানি আশরাফুল ইসলাম জানান, ঐ ব্যক্তি আব্দুলপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাতে চাদর পেঁচিয়ে প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় ঘুমিয়ে পড়েন।শনিবার সকাল হলে নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে শরীরে মোড়ানো চাদর সরালে মৃত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়।পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পড়ে আছেন বলে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews