রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

কবিতাঃ‌ আমাদের জহিরুল ভাই ;

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

কলমেঃ নূর মোহাম্মদ ;

দৈনিক বাংলার আলো
সত্য প্রকাশে আপোষহীন
দীপ্ত সাহসে যাচ্ছে ছুটে
জনতার সামনে প্রতিদিন ।
এই আলো কার ? কে ছড়ালো ?
কে সেই আলোর জাদুকর ?
কে সেই চৌকস সাহসী মানুষ ?
শক্ত হাতে কলম ধরার
বলিষ্ঠ এক কারিগর ?
আচ্ছা বলছি নামটি তার –
আমাদের সেই জহিরুল ভাই ,
দেখলে তাকে শক্ত হাতে
কলম ধরার সাহস পাই ।
মঠবাড়িয়ার জমিন থেকে
দেশ-বিদেশের প্রান্তরে ,
জহুরুল ভাইয়ের বাংলার আলো
আজ মানুষের অন্তরে ।
আমি তো এক ক্ষুদ্র লেখক
হয়তো একটু লেখার শখ ,
জহিরুল ভাই তো বড় মানের
সাংবাদিক আর প্রকাশক ।
দৈনিক বাংলায় ঠাঁই পেয়েছি
একটু আধটু লিখছি তাই ,
ধন্য তাতে যার জন্য
তিনিই সেই জহিরুল ভাই ।
জহিরুল ভাইয়ের এগিয়ে চলায়
এক হয়ে যাক আপন পর ,
দৈনিক বাংলার বুক ভরে থাক
জনমানবের খবরাখবর।
সাবাস দৈনিক বাংলার আলো
সাবাস আমাদের জহিরুল ভাই ,
তোমার আলো বিশ্বব্যাপী
সবার মনে পাবে ঠাঁই ।
বাংলার বুকে বাংলার আলো
যাবে না কভু নিভে ,
জহিরুল ভাই যতদিন আছে
তাতে জ্বালানি যোগান দিবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews