মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ২০মার্চ বৃহস্পতিবার বিকাল ২ঃ৩০ মিনিটের সময়,টেম্পু স্ট্যান্ড সংলগ্ন আল রাহা ভবনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
“একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহে রমজানে ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি, আলী হোসেনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শাখা সেক্রেটারী আরাফাতুর রহমান শাওনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সেক্রেটারী মুহা.মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম জিয়াউল করীম,জেলা সহ-সাংগঠনিক সম্পাদক এইচ, এম,হাফিজ উল্লাহ বিন আলী, জাতিয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি, মাও:ওমর ফারুক,মুফতী রেজাউল করীম,উপজেলা যুব আন্দোলন সভাপতি মাও:আলী হোসেন,সহ-সভাপতি মো:কবির হোসেন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.নেয়ামতুল্লাহ,যুব নেতা মুহা.আল আমীন হোসেন, ফজলুল হক তালুকদার প্রমুখ।
উপস্থিত বক্তব্যে বলেন,বর্তমানে দেশে অন্যায় অপরাধ বেড়ে চলেছে ধর্ষণ,খুন,ছিনতাই সহ চুরি ডাকাতি। মানুষের ভিতরে ইসলামী জ্ঞান ও আইনের শাস্তি বাস্তবায়ন না থাকার কারণে আল্লাহর প্রতি ভয় কমে যাচ্ছে। আগত সংসদীয় নির্বাচনকে সামনে রেখে,পাখা মার্কাকে জয়যুক্ত করার উপস্থিত সকলকে আহ্বান জানান। তাই সকলে নিজ নিজ জায়গা থেকে দ্বীনি প্রচার সহ দলকে সুসংগঠিত করা জরুরী প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews