মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অভিনন্দন; প্রশাসনের নাকের ডগায় মঠবাড়ীয়ার খাল-বিল ও নদী-নালা অবৈধ জালে অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের চরম ভোগান্তির অভিযোগ; প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধতার কারণে কুমিল্লায় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় বাড়ানো হলো ৩০ মিনিট; স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি, ৭০ বছর ধরে কাঁচা মোহনপুর-তালতলা সড়ক; মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা ; গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা হলেন সাংবাদিক মোঃ মাসুদ রানা; কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক,মাদক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির অভিযোগে তদন্তের নির্দেশ; কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন; কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

কাউখালীতে বজ্রপাতে ২ জন নিহত;

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি;

কাউখালীর সুবিদপুর সংলগ্ন কচা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়। একজন নিখোঁজ জেলে ওমর শেখ  (২২) এর লাশ চিরাপাড়া খাল থেকে উদ্ধার করেছে জেলেরা।
গতকাল ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরের দিকে কচা নদীতে মাছ ধরতে গেলে দুর্ঘটনাটি হয়। মৃত: ওমর শেখ কাউখালী  উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের, মোঃ দুলাল শেখের ছেলে। 
পরবর্তীতে খোঁজাখুঁজির পরে বৃহস্পতিবার দিবাগত রাতে কাউখালীর চিরাপাড়া ব্রীজের নিচ থেকে জেলেরা তার লাশ উদ্ধার করে।
মৃত ওমর শেখের পিতা মোঃ দুলাল শেখ জানান, গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার ছেলে ওমর শেখ ও তার বন্ধু পিরোজপুরের কুমির মারা আবাসনের নয়ন সিকদার কচা নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় তার ছেলে ওমর শেখ নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্হানীয় জেলে, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য নদীতে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ওই দিন দিবাগত রাতে কাউখালী উপজেলার চিরাপাড়া ব্রীজের নিচে জেলেরা মাছ ধরার সময় তাদের জাল থেকে ওমরের মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও বৃহস্পতিবার তাৎক্ষণিক নয়ন শিকদারকে জেলেরা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কাউখালী থানা পুলিশ জানায়, কচা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ওমর শেখ নামের এক জেলে নিখোঁজ হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে চিরাপাড়া ব্রীজের নিচ থেকে জেলেরা মাছ ধরার সময় তাদের জাল থেকে নিখোঁজ ওমরের মৃতদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews