মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পঞ্চগড়ের সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই ; জনতার বিপদে ছায়ার মতো পাশে থাকা পরীক্ষিত নেতা মো: রহিজ ব্যাপারি: ৮নং ওয়ার্ডবাসীর হৃদয়ের স্পন্দন; পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও; আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি; কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা;

কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত;

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর।

পিরোজপুরের কাউখালী উপজেলায় বসতঘরে চুরির চেষ্টা করতে গিয়ে বাড়ির এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠি গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উত্তর শিয়ালকাঠি গ্রামের সৌদি প্রবাসী মনির কাজী (পিতা:শফিজ উদ্দীন গাজী) এর টিনসেট বসতঘরের বারান্দার সিঁধ কেটে অজ্ঞাত ২ থেকে ৩ জন চোর ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিকের স্ত্রী সুখি বেগম (২৫) বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। কোপের আঘাতে সুখি বেগমের হাতে গভীর ক্ষত ও প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান,তার হাতে একাধিক সেলাই দিতে হয়েছে। ঘর অন্ধকার থাকায় চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বাড়ির লোকজনের চিৎকারে চোরেরা কোনো মালামাল নিতে পারেনি।
এ বিষয়ে কাউখালী থানার পুলিশ কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন জানান,রাতে ভুক্তভোগীর পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে একটি টহল টিম পাঠানো হয়। এখনো চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews