শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও মোনাজাত; রাজৈরে মানবপাচার চক্রের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার; প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল; ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত; খুকনীর গণমানুষের আশা-ভরসা: কারানির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক মো: লিয়াকত হোসেন লাবু; অপসোনিন ফার্মা লিমিটেড মেডিক্যাল প্রমোশন অফিসার মোঃ সফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক, চোরাচালান ও চেক জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ; কবিতা: চমৎকার এক চমক; নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক;

কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার;

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২১০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর(প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৪ সালে সংঘটিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) -এর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আসলাম হোসেনকে শনিবার(২৮ ফেব্রুয়ারি)বিকেলে কাউখালী থানা পুলিশ আটক করে।
থানা সূত্রে জানা যায়,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে থানা তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে,এসআই মাসুদ ও এসআই রাশেদসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়,অভিযানের সময় তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে আবাসিক হোটেলের ভাড়া রেজিস্টার খাতা ও কক্ষ পরিদর্শনের সহযোগিতা চাইলে আসলাম হোসেন অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,মো: আসলাম হাওলাদার,পিতা:মৃত আব্দুল মজিদ হাওলাদার,গ্রাম: সুবিদপুর,৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে কাউখালী বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় নিজস্ব বহুতল ভবনে বসবাস করে আসছেন। এলাকায় তিনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। তার ভবনে আবাসিক হোটেল পরিচালনা করা হতো বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ,সেখানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটত। ভবনের দ্বিতীয় তলায় খোলা মুরগির খামার পরিচালনার কারণে পরিবেশ দূষণের অভিযোগও রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা জানান, আসলাম হোসেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি বিস্ফোরক মামলা রয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।রবিবার দুপুরে আসামিকে পিরোজপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews