1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আত্রাইয়ে দুর্ঘটনার শঙ্কা; কাউখালীতে র‍্যাব-৮ ও প্রশাসনের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা,ডিজেল জব্দ; নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা;

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ;

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে উপজেলা ভূমি কর্মকর্তা এর উদ্যোগে,সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জমি-জমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অদ্য১০ ফেব্রুয়ারী(সোমবার) ২০২৫,সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের, জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৫০ জন ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে এবং প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দের সহযোগিতায়,বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দীর্ঘ ১ঘণ্টা ৫০মিনিট শিক্ষার্থীদের উদ্দেশ্যে জমি-জমা সংক্রান্ত হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মেধা বিকাশে আলোচনা করেন-উপজেলা(ভূমি)কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুদীপ্ত দেবনাথ। এ সময় ভূমির মালিকানা ও ম্যাপ তৈরির মূল ভিত্তি,জরিপ চলাকালীন করনীয়,ক্রয় সূত্রে মালিকানা ক্ষেত্রে করনীয়,উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয় এবং ক্রয় কালে অন্যান্য বিষয়ক ও স্মার্ট ভূমিসেবা বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন বর্তমানে স্মার্ট ভূমিসেবা পেতে কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ঘরে বসে পর্চা গ্রহণ ও অন্যান্য সেবা গ্রহণ করা যায়।
অতঃপর আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে “ভূমি আমার ঠিকানা”একটি বই উপহার প্রদান করেন। এছাড়াও সকল শিক্ষার্থীদের ভূমি আলোচনার বিষয় ভিত্তির উপরে ২০ মিনিটের ২৫ টি প্রশ্নোত্তরের একটি লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। সেই সাথে যাহারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের মধ্যে প্রথম,দ্বিতীয়,তৃতীয় শিক্ষার্থীকে মেধাবিকাশে এবং উৎসাহ জোগাতে পুরস্কৃত করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান তালুকদার সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews