বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা; এইচএসি পরীক্ষার জটিলতা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: দেবিদ্বার উপজেলা বিএনপি; এইচএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার দাবিতে আবেদন; অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান; স্মার্ট ও সমৃদ্ধ রাজাপুর গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস; প্রতারণার অভিযোগে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি); আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস গ্রামবাসীর ব্যাপক খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান; আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা;

কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন;

  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের উদ্যোগে পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম.আহসান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় ইসলামী কমপ্লেক্সের প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমেদ।
সরকারের আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের দুপুর ১২টায় এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দুপুর ১টা ৩০ মিনিটে খাবার বিতরণ করা হবে। কর্মসূচিটি ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।
উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৬ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএসের উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও টিটু চন্দ্র দে (ফিল্ড ফ্যাসিলিটেটর),আব্দুল হাই (জুনিয়র প্রিন্সিপাল অফিসার,প্রধান কার্যালয় ভোলা), মিজানুর রহমান রকি (সিনিয়র অফিসার,প্রধান কার্যালয় ভোলা) সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর, অসীম দাস,স্বপন বিশ্বাস,লক্ষ্মী কুন্ডু,মঞ্জুয়ারা,ভারতি সাহা, ফারহানা বেগম,রোজিনা খানম ও নুরজাহান।
বক্তারা বলেন,সরকারের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews