1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র; আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি‘আইজিপি ব্যাজ-২০২৫’ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঠবাড়ীয়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন; পিরোজপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত; নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; কোরবানিকে সামনে রেখে কাউখালীতে ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান ও জরিমানা; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত; ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪; ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার কাউখালীতে,অপমৃত্যু মামলা; নওগাঁয় ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় কৃষকরা;

কাউখালী আইরণ জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী আইরণ জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ২দিন ব্যাপী  বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারী(সোম ও মঙ্গলবার) ২০২৫ খ্রিস্টাব্দ, উপজেলার ৩নং সদর ইউনিয়নে আইরন গ্রামে অবস্থিত,উক্ত বিদ্যালয় প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রীড়া,সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির সবুজ মাঠ চত্বরে সোমবার সকাল ৮ ঘটিকা থেকে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়। অতঃপর মঙ্গলবার  সকাল ৯ ঘটিকা থেকে রাত ৭ঘটিকা পর্যন্ত সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিিতরণী অনুষ্ঠান এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক বিভিন্ন প্রতিভার মধ্য দিয়ে নাচ,গান, অভিনয় ও কবিতা আবৃতি তুলে ধরে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এস এম আহসান কবীর,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন লুৎফর রহমান,সভাপতি ম্যানেজিং কমিটি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ সোলায়মান কাউখালী থানা ইনচার্জ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান। মোঃ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান ৩নং সদর কাউখালী। মোঃ ইমরান হোসেন খলিফা।এইচ এম দ্বীন মোহাম্মদ সদস্য সচিব উপজেলা বিএনপি। মোঃ নাসির উদ্দিন মাহমুদ,নার্গিস রহমান,মোঃ জসিম উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মিঠু,মোঃ আজম আলী সভাপতি ৩নং সদর বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মোঃশাহরিয়ার সবুজ ও  এম শহিদুল আলম বাদল। এছাড়াও সাংবাদিক মোঃ নুরুজামান খোকন এবং উক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় হারজিত থাকবেই কিন্তু অংশগ্রহণ করাটাই মূল উদ্দেশ্য। আমরা বছরে একবার ছাত্র-ছাত্রীদের বিনোদন জোগাতে ও মানসিক চাহিদা পূরণ সহ শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির পাশে অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেব,এলাকাবাসী সব সময়ই সহযোগিতা করে পাশে আছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews