1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল;

কালকিনিতে থানা পুলিশের অভিযানে ১২টি হাত বোমা উদ্ধার;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

মো:সায়েম মাতুব্বর
কালকিনি ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকা থেকে ১২টি হাত বোমা উদ্ধার করেছেন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর।
পুলিশ সূত্রে জানাযায়, কালকিনি পৌর ২নং ওয়ার্ড এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে মো.শাহাদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর এর নেতৃত্বে এস.আই আনিসুজ্জামান, এস.আই মাহমুদ হাসান, এ.এস.আই ইমাম আহাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews