রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, কালকিনি:

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন শিকদারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে আয়োজিত এ সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মামুন শিকদার। তিনি বলেন, “পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি কালকিনি পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews