শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি, দেবিদ্বারে রাজনৈতিক অঙ্গনে আলোচনা;

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

দেবিদ্বার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতি দেবিদ্বারসহ কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

দলীয় সূত্রে জানা যায়, সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে দেবিদ্বার উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় তাঁর অংশগ্রহণ বিএনপির রাজনীতিতে তাঁর সক্রিয় অবস্থানেরই প্রতিফলন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা ও মন্তব্য দেখা যাচ্ছে। বিশেষ করে অতীতে তাঁর বহিষ্কার নিয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তাঁর উপস্থিতি ও অংশগ্রহণকে তাঁরা এ সংক্রান্ত বিভ্রান্তির অবসানের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরও বলেন, দেবিদ্বারে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তাঁর উপস্থিতি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি করেছে। তাঁদের প্রত্যাশা, আগামী দিনে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দেবিদ্বারসহ কুমিল্লা উত্তর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews