1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক;

কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮শ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সন্দেহজনক ১ জন ব্যক্তির ব্যগ তল্লাশী করে ৮শ গ্রাম গাঁজা সহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে কোষ্টগার্ড।
আটক ব্যক্তি মোঃ মিলন (৩৫) একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা।
তিনি আরো জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews