বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা; এইচএসি পরীক্ষার জটিলতা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: দেবিদ্বার উপজেলা বিএনপি; এইচএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার দাবিতে আবেদন; অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান; স্মার্ট ও সমৃদ্ধ রাজাপুর গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস; প্রতারণার অভিযোগে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি); আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস গ্রামবাসীর ব্যাপক খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান; আগামীর জামালপুর গড়তে তরুণ তুর্কি আবিদ সৌরভ: মেহনতী মানুষের আস্থার প্রতীক; এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ সজীবকে দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা;

কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারী আটক;

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সুন্দরবনের নলিয়ানে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস সহ ১ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটক হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews