1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

ক্ষমা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন তিনি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে মো. জুলফিকার আলী বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাঁওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি।
আবারও মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews