রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান;

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩০০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানের সঞ্চাীনায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শেখ মো.আলাউল ইসলাম বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।
তিনি বলেন, এই পদক্ষেপগুলি জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। সকলের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,
সহকারী কমিশনার(ভুমি)নুরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, প্রকল্প আ,ফ,ম,রুকুনুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হাকিম,হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ওবাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,মো. নাজিমুদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews