1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভুটভুটি পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা বহু প্রাণ, আহত ১; নওগাঁর আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ; মোংলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা ; সড়ক দুর্ঘটনায় নিহত বর আহাদুর রহমান সহ নয় জনের দাফন সম্পন্ন; খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন সদস্য মারা যান ; সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম  শরীফ বাহিনীর সদস্য আটক-১; প্রেমের ফাঁদে বিয়ে, পরে অস্বীকার—নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ; আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত;

গাজীপুরের কাশিমপুরে ফ্লাটের বেলকুনি থেকে পড়ে এক শিশু মৃত্যুর;

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০৮ বার পঠিত

আজম খান
স্টাফ রিপোর্টারঃ

বুধবার বেলা ১১টার দিকে কাশিমপুরের বারেন্ডা এলাকার নয়েজ মিয়ার ছয়তলা বিল্ডিং এর ৫ম তলার বেলকুনি থেকে ইয়ামিন নামের দেড় বছরের শিশুটি খেলতে গিয়ে হঠাৎ পড়ে যায়। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ইয়ামিন সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর গ্রামের হাফিজুর রহমান ও খাদিজার ছেলে।
শিশুটিকে নিয়ে বাবা মা নয়েজ মিয়ার বিল্ডিং এ ৫ম তলার এক ফ্লাটে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টস কারখানায় চাকরী করে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ওই সময় শিশুটি তাদের রুমে খেলতেছিল, পরে বেলকুনিতে এসে খেলা শুরু করে, এসময় হঠাৎ শিশুটি পড়ে যায়। বেলকুনিতে দুই ফিট উচ্চতার লোহার গ্রিল দিয়ে আটকানো থাকলেও উপরে পুরোটাই ছিল ফাঁকা।
স্থানীয় বাসিন্দা ও কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধা বলেন, আমি সহ এলাকাবাসীর অনেকেই এই বাড়ির মালিক কে সতর্ক করেছিলাম বিল্ডিং এর বেলকুনিগুলোতে গ্রিল দিয়ে রাখতে। যেকোন সময় যে কেউ পড়ে যেতে পারে। এমন সতর্কতার মধ্যেই এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, বিল্ডিং থেকে শিশুটি পড়ে গিয়ে মারা গিয়েছে, সেখান থেকে কিভাবে পড়লো সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews