রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে চাল কালোবাজারির সিন্ডিকেটের কবলে সরিষাবাড়ী খাদ্যগুদাম, তদন্ত ও হস্তক্ষেপের দাবি; বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত; নদ-নদীতে পানি বৃদ্ধি,মাছ শিকারে এখন ব্যস্ত জেলেরা; কেরানীগঞ্জে জাল টাকা-সংক্রান্ত অভিযোগে গলাচিপার ব্যবসায়ী রাব্বিসহ কয়েকজন আটক; জুলাই সনদ বাস্তবায়ন না হলে গনঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো-নাহিদ ইসলাম; দেবিদ্বার রাজনীতিতে আমার শেষ ঠিকানা ‘সাইদুল ইসলাম লিটন’; স্ট্রোকে প্যারালাইসড দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়ার চিকিৎসা শুরু; কাউখালীতে রুটিন ভেঙে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা,তদন্তের আশ্বাস শিক্ষা বোর্ডের; বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না, বিচারই হবে শেষ ঠিকানা — ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; কুমিল্লার দেবিদ্বারে মাদক নির্মূলে ইমামদের ভূমিকা বিষয়ক আলোচনাসভা;

গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা দিলেন আব্দুল মান্নান মোল্লা;

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১ নম্বর গুনবহা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলের ত্যাগী নেতা মো. আব্দুল মান্নান মোল্লা।
আগামী ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য গুনবহা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতা ঘোষণা দেন।
মো. আব্দুল মান্নান মোল্লা বর্তমানে গুনবহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের দুঃসময়ে তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে রাজপথে ভূমিকা রেখেছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তিনি দলের শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা এবং ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রার্থিতা ঘোষণা উপলক্ষে আব্দুল মান্নান মোল্লা বলেন, “বিএনপি আমার আদর্শ। দলের হাইকমান্ড ও তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে গুনবহা ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে রূপ দিতে কাজ করে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি সবসময় অঙ্গীকারবদ্ধ।”
তিনি সম্মেলনকে সফল করতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews