রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা;

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

(পিরোজপুর) প্রতিনিধি:

গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে।”
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,গ্রাম আদালত গ্রামীণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর ও সময়োপযোগী মাধ্যম। মামলার দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় কমিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে আইনসম্মত উপায়ে নিষ্পত্তি হলে সামাজিক সম্প্রীতি বজায় থাকে এবং আদালতের ওপর মামলার চাপও কমে। এ ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র শীল গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রাম আদালত কাউখালী উপজেলা শাখার সমন্বয়কারী পারভীন আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, বিচারসেবা সহজলভ্য করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews