রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিতঃ পীর সাহেব চরমোনাই ;

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

​কুমিল্লার দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা উত্তর জেলার সম্মেলন ২২ জুলাই (বুধবার) সকাল ১০:৩০ টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হল রু‌মে অনুষ্ঠিত হয়ে‌ছে।
সম্মেলনে চরমোনাই পীর সাহেব বলেন,জামায়েত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলেছে তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। পর বিভিন্ন সময়, বিভিন্ন দলের সাথে তাল মিলিয়ে চলে,এটা আমাদের সামনে পরিষ্কার।
​সংগঠনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারী মোঃ সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
​সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতী এহতেশামুল হক কাসেমী (উজানী), মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ্ব আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে ক্বারী সাইফুল ইসলাম সরকার‌কে সভাপ‌তি এবং মুফতী রা‌শেদুল ইসলাম‌কে সে‌ক্রেটারী ক‌রে কু‌মিল্লা উত্তর জেলা ক‌মি‌টি ঘোষনা ক‌রেন আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews