1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত;

ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রি শুরু;

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

জাফর ইকবাল ঝিকরগাছা প্রতিনিধি :

গরীবের আমিষের অন্যতম জোগানদাতা ডিমের বাজার গত কয়েকদিন ধরেই অস্থির হয়ে আছে। সিন্ডিকেট এর কবলে পড়ে প্রতি পিস ডিমের দাম ১৫ টাকা পর্যন্ত হলে সেটা গরীব আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে ঝিকরগাছার স্বনামধন্য ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা” স্বল্প মূল্যে ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সেবা সংগঠনের অফিসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। বাজার দরের চেয়ে কমে ডিম কিনতে পারায় ক্রেতা সাধারণও যারপরনাই খুশি।

সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ‘ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা না মেনে বেশি দামে ডিম বিক্রি করছে। এর থেকে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা সংগঠন এর উদ্যোগে স্বল্প মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছি। আশা করছি আমাদের দেখাদেখি অন্যরাও সাধারণ ভোক্তাদের পাশে দাঁড়িয়ে ডিম বিক্রির উদ্যোগ নেবেন। এতে করে সিন্ডিকেট প্রথা ভেঙে সহনীয় দামে পণ্য বিক্রি করতে বাধ্য হবেন দোকানিরা।

তিনি আরও বলেন, প্রথম দিন তিন হাজার ডিম সরাসরি খামার থেকে কিনে আমরা ১১টাকা ৭৩ পয়সা করে ক্রেতার কাছে বিক্রি করেছি। শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিনই এই কার্যক্রম চালু থাকবে।

সরকার ঘোষিত ডিমের দাম খুচরায় ১১ টাকা ৮৭ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে ঝিকরগাছার কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বেশিরভাগ এলাকায় এখনও প্রতিডজন ডিম ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews