বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আধুনিক শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয়ে ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; কবিতাঃ প্রকৃতির রূপ; আর কখনও কথা হবে না, দেখা হবে না,” প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা; ১২ শিক্ষক, পরীক্ষার্থী ১—তবুও পাসের মুখ দেখেনি মাদ্রাসাটি; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমওর বিরুদ্ধে মাদকাসক্তি ও দায়িত্বহীনতার অভিযোগ; ভাঙ্গুড়ায় ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনে রোড-শো; ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় জলাবদ্ধতা চরমে, ড্রেন দখলমুক্ত ও পানি নিষ্কাশনের দাবি; আদিবাসী জনগোষ্ঠীর অধিকার: ন্যায়বিচার, ভূমি ও শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি; এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সাইদুর রহমান লিটন; সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু;

ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা;

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪০ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা জেলা প্রশাসকের লিখিত আদেশ পাওয়ার পরও দায়িত্ব নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত ছিলেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তিনি দায়িত্ব ফিরে পান। গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে পুনরায় ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে বহাল করা হয়।
পুনর্বহালের আদেশ হাতে পেয়ে গত ২৬ ফেব্রুয়ারি তিনি বিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগদান করতে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন এবং ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন।
তবে কার্যালয়ে প্রবেশের আগেই একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে তার পথরোধ করে এবং নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় চেয়ারম্যান তোফা সেদিন আর কার্যালয়ে প্রবেশ করতে পারেননি এবং ফিরে যেতে বাধ্য হন। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, চেয়ারম্যানের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews