1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর; তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস পালিত;

তেঁতুলিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী তেঁতুলিয়ায় পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে র্যলd আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন। যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রমূখ।
এছাড়াও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশ একটি কলংক অধ্যায় অতিক্রম করেছে। দেশে এখন সকল রাজনৈতিক দল গুলো স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছে। গত ১৬ বছর আমাদেরকে কোন মিটিং মিছিল সভা করতে দেয়া হয়নি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews