সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার; এনায়েতপুরে জেলহকের নিজস্ব উদ্যোগে জনস্বার্থে রাস্তা মেরামত;

দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন;

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি :

সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুর উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ নয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়ার পরেও সুমনের পক্ষ থেকে কোন উত্তর মেলেনি।এমনকি এ কর্মকর্তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি করেছে সড়ক বিভাগ পিরোজপুর।
সড়ক বিভাগ পিরোজপুর সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে সড়ক বিভাগ পিরোজপুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।এতে করে দপ্তরটিতে তার আওতাধীন সকল ধরনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না বিধায় বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টিএম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ বিষয়ে আবুল খায়ের সুমনের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠেফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,আমরা তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।এমনকি তাকে বারবার চিঠি দেওয়ার পরেও কোন ধরনের উত্তর পাওয়া যায়নি তার পক্ষ থেকে।বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে।তার অনুপস্থিতিতে আমাদের অফিসের কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ,সওজ,সড়ক সার্কেল,বরিশাল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান বলেন,বিষয়টি নিয়ে উপসহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে,তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় পদক্ষেপ এর কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews