1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

নওগাঁতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ;

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি):

শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে শহরের কাজীর মোড়ে দুই ঘণ্টা অবস্থান নেন তারা। এসময় সড়কের এক পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁর অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ, বাংলাদেশ ইসলামী আন্দোলন নওগাঁর সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, ফজলে রাব্বি এবং সাদনান সাকিব প্রমুখ রাখেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ৫ আগস্ট হাসিনাকে দেশ ছাড়া করার মাধ্যমে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের রায় দিয়ে দিয়েছে। আমাদের ভাইদের রক্তের ওপর পা দিয়ে যে অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের তালবাহানা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। জাতীয় নাগরিক পার্টি নওগাঁর অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। ৫ আগস্টের পর দশ মাস পেরিয়ে গেলেও সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না। যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি একটি জনদাবি, এই দাবি নিয়ে আমাদের কেনো রাস্তায় নামতে হবে। আমরা চাই দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে যেনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews