1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ;

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ​নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজীব। তিনি টাইফয়েড জ্বরকে একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই টিসিভি টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব । টিসিভি টিকাকে অত্যন্ত নিরাপদ ও কার্যকর উল্লেখ করে ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। একইসাথে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে সহযোগিতা কামনা করে প্রতিটি শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
​জানা যায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস বয়সী হতে ১৫ বছর বয়সী সকলের জন্য মাসব্যাপী এই টিকা কর্মসূচী চলবে। উক্ত কর্মসূচিতে অফিসার ইনচার্জ মনসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহী আলম সোহাগ, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল কুমার প্রাং, এমটিইপিআই ভারপ্রাপ্ত শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রেজোয়ান আল মাহমুদ এবং মোছা. আফরোজা বানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews