1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর;

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ;

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।গতকাল রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা পারভিন শাকিলা, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে, শিক্ষকরা যাতে সমাজে মর্যাদার সাথে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে বসবাস করতে পারেন সেজন্য তাদের বেতন বৈষম্য নিরশনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, শিক্ষক একটি আদর্শের নাম। শিক্ষকদের এ আদর্শ কোন কিছুর সাথে তুলনা বা পরিমাপ করা যাবে না। তিনার বাবাও একজন শিক্ষক উল্লেখ করে বলেন, স্যারদের দেখানো পথে হেঁটে আজ আমি এখানে এসে পৌঁছেছি। সরকার শিক্ষক ও শিক্ষার মনোন্নয়নে কাজ করছেন জানিয়ে আগামীতে এর সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আত্রাই ভূমি অফিসকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে পরিনত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত শিক্ষক দিবসের র‍্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews