1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ভ্রাম্যমাণ টিসিবির পণ্য বিক্রি, ৪০০ পরিবার পেলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য; নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল;

নওগাঁর আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা বাজার বণিক সমিতির অফিসে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনিুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই থানা পুলিশের আয়োজনে এই সুধী সমাবেশ অনিুষ্ঠিত হয়। সুধী সমাবেশে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.শাহাবুদ্দিন বলেন, পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে। পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না।সমাজের বিবেকমান মানুষকে উদ্দেশ্য করে ওসি আরো বলেন,মাদক,বাল্য বিবাহ,চুরি রোধে জনসাধারণ যদি সোচ্চার না হয় তবে একা পুলিশ প্রশাসনের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরিয়ে আনতে সমাজের সব স্তর থেকে বৈষম্য দূর করতে হবে। পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে হবে। আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শেখ মো.মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহাদাৎ হোসেন রকেট,আত্রাই থানার সাব ইন্সপেক্টর মো.সাজেদুর রহমান,এ এস আই মামুনুর রশীদ,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মো.আছির উদ্দিন, মো.আজাহার আলী,মো.আব্দুল জলিল,মো.সালাম আলহাজ্ব মো.শহিদুল ইসলাম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews