বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাই রাণীনগর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন এসএম রেজাউল ইসলাম রেজু ; মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার; বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীক গ্রহণ করলেন নুরুল ইসলাম মনি; ঝালকাঠি ও পিরোজপুরে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু; খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া ও দুস্থ অসহায় মানুষে মাঝে কম্বল বিতরন; মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক; মোংলায় টাকা ও বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার; আত্রাইয়ে গণভোট এবং পোস্টাল ব্যালট বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত; বাংলাবান্ধা স্থলবন্দরে এম সাখাওয়াত হোসেন দেশের পরিবর্তন করতে হলে জনগণকে হ্যা ভোট দিতে হবে; মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা ; জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল; পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক;

নওগাঁর ধামইরহাটে পৌর কৃষকদের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়াদৌর অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে হারিয়ে যাওয়া এক সময়কার জনপ্রিয় এ খেলাটি নতুন প্রজন্মের নিকট পুনরায় তুলে ধরতে মূলত এমন উদ্যোগ নিয়েছে উপজেলার পৌর এলাকার কৃষক।
খেলাটি দেখতে ভিড় জমান উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম এই দৌড় প্রতিযোগিতাটি ধামইরহাট উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্ন ফসলি মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দেশসেরা ঘোড়সওয়ার তাসমিনার ছোট বোন হালিমা খাতুনসহ বিভিন্ন জেলা এবং উপজেলার ঘোড়সওয়াররা খেলায় অংশগ্রহণ করেন। খেলায় ৪০টি ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন এবং খেলা শেষে গ্রপ-এ পর্যায়ে প্রথম স্থান অর্জন করনে মোস্তাকিম হোসেন, গ্রপ-বি পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ওবায়দুর রহমান।
খেলায় পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম কবির মিল্টন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আতোয়ার রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, সুলতানা রাজিয়া লাভলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম, ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত অভি, ওমর ফারুক রোমন, ফয়সাল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার