বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা;

নওগাঁর বান্দাইখাড়া ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ;

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১২ মে) কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি কলেজে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তরুণদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ সময় তিনি বান্দাইখাড়া ডিগ্রি কলেজের উন্নয়নে আগামী এক বছরের মধ্যে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি কলেজের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন, ক্যাম্পাস সংস্কার এবং পাশ্ববর্তী মসজিদের উন্নয়ন কাজের প্রতিশ্রুতিও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews