বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৬ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার,উদ্ধার ৫ চোরাই গরু;

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি;
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং র‍্যাব-১২, বগুড়ার সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সিংড়া থেকে আন্তজেলা গরু চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরে সংঘটিত একাধিক গরু চুরির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কৃষকের মূল্যবান সম্পদ রক্ষায় গরু চোরদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews