শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা; ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার; তরুণ প্রজন্মের অহংকার, জেল-জুলুম উপেক্ষা করা আপসহীন জননেতা সাইদুল ইসলাম রাজ: খুকনী ইউনিয়নবাসীর আস্থার প্রতীক; ৪নং দৌলতপুর ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগে সাধারণ মানুষের জোয়ার; কাউখালীতে যুবলীগ সভাপতি আটক,বিস্ফোরক আইনে মামলা; চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ ​; চালার যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি; দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান; বাছের মেমোরিয়াল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬; পিরোজপুর সদর এমপির মোড়-বলাকা ক্লাব সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা;

নাজিরপুর বাজারে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে দুটি গভীর নলকূপ স্থাপন করলেন এমপি মাসুদ সাঈদী;

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ ;

পিরোজপুরের নাজিরপুর বাজারের দীর্ঘদিনের পানি সমস্যার অবসান হলো। বিশাল এই বাজারে ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়দের পানির চরম ভোগান্তি থাকলেও সমস্যা সমাধানে এতদিন কেউ কার্যকর উদ্যোগ নেয়নি।বিষয়টি জানতে পেরে নাজিরপুর বাজারের দুই প্রান্তে দুটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।
স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আসা মানুষজন জানান, বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির অভাবে তারা কষ্ট পাচ্ছিলেন। বিশেষ করে গরমের সময় পানির জন্য হাহাকার পড়ে যেত। নতুন গভীর নলকূপ দুটি স্থাপনের ফলে এখন সহজেই বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এমপি মহোদয়ের এই পদক্ষেপ আমাদের জন্য বড় উপকারে এসেছে।”স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews